যুক্তরাষ্ট্রে বিভ্রাটের কবলে রেডিট
জনপ্রিয় সোশ্যাল নিউজ সাইট এবং ফোরাম রেডিট বিভ্রাটের কবলে পড়েছে। স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সাইটটি লগইন করতে ব্যর্থ হন। এরপর অসংখ্য ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। খবর নিউজউইক।
খবরে বলা হয়, রেডিট অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করলেও ওয়েবসাইটে ভিজিট করতে গেলে একটি ‘এরর মেসেজ’ প্রদর্শিত হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের কাছ এধরণের অভিযোগ পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে রেডিটের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







